মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। রোববার (১ মার্চ) সকালে ইরান এই অঞ্চলের বিভিন্ন দেশের ওপর ষষ্ঠ দফার বড় ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে এককভাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন মোতায়েন করেছে তেহরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এই হামলার তীব্রতা ছিল এমন যে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর আবুধাবিতেও আঘাত হানে তারা। বিমানবন্দরের একটি স্থাপনায় হামলার ঘটনায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। দুবাইয়ে অবস্থানরত সিএনএন-এর সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দুবাইয়ের বিজনেস বে এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা