ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ‘মহা অপরাধের’ উত্তর ইরান অবশ্যই দেবে এবং এর জন্য সময় নেবে না তেহরান। প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, খামেনিকে হত্যার ঘটনা কখনোই প্রশ্নাতীত থাকবে না। সর্বোচ্চ নেতার এই পবিত্র রক্ত গর্জনরত ঝরনার মতো প্রবাহিত হয়ে আমেরিকান ও জায়নবাদীদের সকল অত্যাচার দমন করবে। ইরান ইসলামি জাতি এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের সমর্থন নিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।
এরই মধ্যে ইরান সরকার সাত দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি দেশজুড়ে ৪০ দিনের শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে এক যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে গোটা ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা