ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুর খবরে রোববার (১ মার্চ) ভোর থেকেই তেহরানের রাজপথে নেমে আসেন হাজার হাজার শোকার্ত মানুষ। শীর্ষ এই নেতার প্রয়াণে শোক প্রকাশ করতে এবং শেষ শ্রদ্ধা জানাতে সরকারপন্থী বিশাল জনতা রাজপথে জমায়েত হতে শুরু করে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, রেভোলিউশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ ভির করেছেন। শোকাহত এই জনতাকে ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে মৌন মিছিল করতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। এছাড়া হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে উপস্থিতরা ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান দিতে থাকে।
খামেনির মৃত্যুতে তেহরান জুড়ে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের মাঝে শোকের আবহ ছড়িয়ে পড়লেও স্লোগানের মধ্য দিয়ে তাদের মধ্যে রাজনৈতিক অবস্থানেরও বহিঃপ্রকাশ ঘটে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা