ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। এই ঘটনার পরপরই দেশটির সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তারা অচিরেই দখলকৃত অঞ্চল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ব্যাপক আক্রমণ শুরু করতে যাচ্ছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ইতিহাসে এটিই হবে সবচেয়ে বড় আক্রমণাত্মক অভিযান এবং এটি শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার রাতে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার দাবি করেছিলেন। পরে সোমবার ভোরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা