ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর জল্পনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে, খামেনি আর বেঁচে নেই বলেই সব ইঙ্গিত মিলছে।
তবে এই বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি নেতানিয়াহু। তিনি শুধু একটি সংক্ষিপ্ত বার্তায় খামেনির মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছেন। অন্যদিকে, ইরানি প্রশাসনের পক্ষ থেকে এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজের এক লাইভ অনুষ্ঠানে জানান, তাঁর জানামতে খামেনি এখনও জীবিত ও সুস্থ আছেন। দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা