মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার সকালের এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মিনাব শহরের 'শাজারে তাইয়্যেবা' নামক মেয়েদের স্কুলটি এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এছাড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী আটকা পড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মিনাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি থাকায় এলাকাটি ইসরায়েলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ টার্গেট হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এই হামলার প্রেক্ষাপটে ইরান পাল্টা জবাব দিতে দেরি করেনি। তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালানোর অভিযোগ তুলে ইরান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোর ওপর এই হামলা পরিচালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা