বিশ্বখ্যাত সুরকার ও অস্কারজয়ী শিল্পী এআর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ এনে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন দেশটির প্রখ্যাত ধ্রুপদী সংগীতশিল্পী ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে গেছে।
মামলার শুনানির এক পর্যায়ে বিচারপতি বাগচী মন্তব্য করেন যে, আসল লেখক বা সুরকার কে তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র গান গেয়েই কেউ সুরকার হতে পারেন না, এর জন্য প্রমাণের প্রয়োজন যে অভিযোগকারীর দাবি করা সুরটি আগে থেকেই অন্য কারও ছিল। অন্যদিকে আদালতে এআর রহমানের আইনজীবী জানান, তারা কখনও অন্যের অধিকার নিয়ে থাকেন না। তবে তার মক্কেল নিজে যা তৈরি করেছেন তার দাবি তিনি অবশ্যই করবেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই মামলার বিচারকাজ সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। এর আগেও সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা