মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো, ষষ্ঠ বিশ্বকাপে গোলের অনন্য কীর্তি

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৪:৪৬ এএম
মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো, ষষ্ঠ বিশ্বকাপে গোলের অনন্য কীর্তি

হিউস্টনে জমে ওঠা ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে বর্জিত করেছে পর্তুগাল। এই জয়ের নায়ক ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি জোড়া গোল করে একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন। টানা ষষ্ঠ বিশ্বকাপ আসরে গোলের দেখা পেয়ে ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকলেন এই পর্তুগিজ মহাতারকা।

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। ম্যাচের ১৭ ও ৮৭ মিনিটে যথাক্রমে নুনো মেন্দেজ ও রাফায়েল লিয়াও গোল করলেও আলোচনার কেন্দ্রে ছিলেন রোনালদো। ৬ ও ৩৯ মিনিটে দুইবার জালে বল পাঠান তিনি। এছাড়া উজবেকিস্তানের গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল ব্যবধান বাড়ায়। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ইউরোপিয়ানরা।

এই জোড়া গোলের মাধ্যমে রোনালদো ভেঙেছেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে দুই গোলের রেকর্ড এতদিন মেসির (৩৮ বছর ৩৬৩ দিন) দখলে ছিল। ৪১ বছর ১৩৮ দিন বয়সে সেই রেকর্ড ভাঙলেন রোনালদো। একইসঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোলের কীর্তি গড়লেন তিনি। ২০০৬ থেকে শুরু করে টানা ২০ বছর ধরে বিশ্বকাপ মঞ্চে নিজের প্রভাব বিস্তার করছেন তিনি। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র ও সমালোচনার মুখে থাকা রোনালদো এদিন মাঠেই সমালোচকদের জবাব দিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...