জুলাই গণঅভ্যুত্থান মতপ্রকাশের স্বাধীনতার লড়াই: বিরোধীদলীয় নেতা

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থান মতপ্রকাশের স্বাধীনতার লড়াই: বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সদ্য সমাপ্ত জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যয় ছিল জনগণের মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করা। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সুস্থ গণতন্ত্র ও টেকসই উন্নয়নের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে এখন থেকে ভিন্নমতকে দমন না করে তাকে স্বাগত জানানো উচিত। স্বাধীনভাবে কথা বলার অধিকার যেন কোনোভাবেই খর্ব না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান তার পোস্টে আরও উল্লেখ করেন, স্বৈরশাসকদের ১৭ বছরের শাসনামলে বর্তমান সরকারি দল এবং আমাদের মতো বিরোধী মতাদর্শীরা সবাই মতপ্রকাশের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। সেই অন্ধকার সময় আর ফিরে আসা কাম্য নয় বলেও জোরালো অবস্থান ব্যক্ত করেন এই বিরোধীদলীয় নেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...