রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে গণসংযোগে কন্যা ফারজানা হক অনি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার রতনদিয়া, মদাপুর ও গান্দিমারা বাজার এলাকায় কলস প্রতীকের পক্ষে গণসংযোগ করেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করেন এবং কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মুরাদ, রাফিজুল ইসলাম ডালু, পাংশা উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহসহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা।
গণসংযোগের সময় ফারজানা হক অনি বলেন,“আমরা যেখানেই যাচ্ছি, মানুষের মুখে বাবার প্রশংসা শুনছি। অনেকেই বলছেন—‘তোমার বাবা একজন ভালো মানুষ’। বাবার নাম শুনলেই মানুষ আগ্রহভরে এগিয়ে আসছেন।”
তিনি আরও বলেন,“এই ভালোবাসা ও সাড়া দেখে আমরা ইনশাআল্লাহ আশাবাদী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির জনগণ কলস প্রতীকে ভোট দিয়ে পুনরায় আমার বাবা নাসিরুল হক সাবুকে নির্বাচিত করবেন।”
শেষে তিনি সকলের দোয়া কামনা করেন এবং কলস প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের মোটরসাইকেল শোডাউন
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন
রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে গণসংযোগে কন্যা ফারজানা হক অনি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার রতনদিয়া, মদাপুর ও গান্দিমারা বাজার এলাকায় কলস প্রতীকের পক্ষে গণসংযোগ করেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের কাছে তাঁর বাবার জন্য দোয়া কামনা করেন এবং কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মুরাদ, রাফিজুল ইসলাম ডালু, পাংশা উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহসহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা।
গণসংযোগের সময় ফারজানা হক অনি বলেন,“আমরা যেখানেই যাচ্ছি, মানুষের মুখে বাবার প্রশংসা শুনছি। অনেকেই বলছেন—‘তোমার বাবা একজন ভালো মানুষ’। বাবার নাম শুনলেই মানুষ আগ্রহভরে এগিয়ে আসছেন।”
তিনি আরও বলেন,“এই ভালোবাসা ও সাড়া দেখে আমরা ইনশাআল্লাহ আশাবাদী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির জনগণ কলস প্রতীকে ভোট দিয়ে পুনরায় আমার বাবা নাসিরুল হক সাবুকে নির্বাচিত করবেন।”
শেষে তিনি সকলের দোয়া কামনা করেন এবং কলস প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পর্কিত খবর
পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামাণিকের…
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…