রাজধানীতে ডিএমপির ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ জন

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪২ এএম
রাজধানীতে ডিএমপির ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ জন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় চালানো নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় ৫০টি মামলা নথিভুক্ত হয়েছে। ধরা পড়াদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আলামত।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আটক হয়েছেন মিরপুর বিভাগের এলাকা থেকে — ২০৩ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৬৫, গুলশান বিভাগে ৫৫, উত্তরা বিভাগে ৪৯, লালবাগ বিভাগে ৪২, রমনা বিভাগে ৪০ এবং গোয়েন্দা বিভাগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে জব্দ হওয়া আলামতের বিবরণ দিয়ে কর্মকর্তারা জানান, উদ্ধার হয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন। এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ জব্দ করা হয়। এর পাশাপাশি ৫৫টি মোবাইলফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...