ফিল্ড ফায়ারিংয়ে আহত কর্মকর্তাকে সিএমএইচে দেখলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ৫:১৫ পিএম
ফিল্ড ফায়ারিংয়ে আহত কর্মকর্তাকে সিএমএইচে দেখলেন প্রধানমন্ত্রী

ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণকালে ঘটা দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তার সুস্থতার খোঁজ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তিনি চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

জানা যায়, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য প্রাণ হারান এবং একজন কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক কথা বলে তিনি তাদের সাহস ও সান্ত্বনা দেন। এছাড়া দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...