বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এদিন দুপুরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক পোস্টের মাধ্যমে জানায়।
বৈঠককালে হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশের জনগণের সেবা করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সাফল্যও কামনা করেন।

সাক্ষাতের সময় দুই পক্ষের আলোচনায় উঠে আসে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ। এসব বন্ধনকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর সম্পর্কের চিত্র ফুটে তোলা হয়।
এছাড়া দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের মুতুল স্বার্থে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয়ে। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ প্রতিবেশী দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হয়।
দীনেশ ত্রিবেদী দ্বিপাক্ষিক সম্পর্ক বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতীয় হাইকমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এদিন দুপুরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক পোস্টের মাধ্যমে জানায়।
বৈঠককালে হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশের জনগণের সেবা করার ক্ষেত্রে রাষ্ট্রপতির সাফল্যও কামনা করেন।

সাক্ষাতের সময় দুই পক্ষের আলোচনায় উঠে আসে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ। এসব বন্ধনকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর সম্পর্কের চিত্র ফুটে তোলা হয়।
এছাড়া দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের মুতুল স্বার্থে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয়ে। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ প্রতিবেশী দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করা হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…