ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল আসছে এ সপ্তাহে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এই সপ্তাহেই প্রকাশ করা হবে। কমিশনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে চলে এসেছে বলেও তিনি ইঙ্গিত দেন।

এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, এই নির্বাচন আয়োজনে কমিশন পুরোদমে প্রস্তুত। পোস্টাল ভোটগ্রহণের জন্যও আইটি সহায়তা নিয়ে প্রস্তুতি চলছে। তাঁর প্রত্যাশা, অল্প কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা সম্ভব হবে।
ভোটের তারিখ ঠিক করার সময় দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সময়কাল বিবেচনায় নেওয়া হবে বলেও জানিয়েছিলেন কমিশনার। তফসিল ঘোষণার মধ্য দিয়ে এ আসনের ভোটযুদ্ধের প্রস্তুতি আরও স্পষ্ট হয়ে উঠবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ফখরুলের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল আসছে এ সপ্তাহে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এই সপ্তাহেই প্রকাশ করা হবে। কমিশনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে চলে এসেছে বলেও তিনি ইঙ্গিত দেন।

এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, এই নির্বাচন আয়োজনে কমিশন পুরোদমে প্রস্তুত। পোস্টাল ভোটগ্রহণের জন্যও আইটি সহায়তা নিয়ে প্রস্তুতি চলছে। তাঁর প্রত্যাশা, অল্প কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা সম্ভব হবে।
ভোটের তারিখ ঠিক করার সময় দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সময়কাল বিবেচনায় নেওয়া হবে বলেও জানিয়েছিলেন কমিশনার। তফসিল ঘোষণার মধ্য দিয়ে এ আসনের ভোটযুদ্ধের প্রস্তুতি আরও স্পষ্ট হয়ে উঠবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…