দারুস সালামে গুলিবিদ্ধ গৃহবধূর ঘটনায় বিদেশি পিস্তলসহ ৩ আটক

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১:০০ পিএম
দারুস সালামে গুলিবিদ্ধ গৃহবধূর ঘটনায় বিদেশি পিস্তলসহ ৩ আটক

রাজধানীর দারুস সালামে নিজের ভাড়া করা ঘরে টেলিভিশন দেখার সময় গুলিবিদ্ধ গৃহবধূ জেসমিন বেগমের (৩৮) ঘটনায় একটি বিদেশি পিস্তলসহ তিন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব। রোববার (৬ সেপ্টেম্বর) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলির একটি টিনশেড বাসায় বসে টিভির অনুষ্ঠান দেখছিলেন জেসমিন বেগম। এ সময় বাইরে থেকে ছোড়া গুলি তার শরীরে বিঁধে। ভুক্তভোগীর ছেলে ইয়াসিন জানিয়েছেন, জানালা খোলা রেখেই মা টেলিভিশন দেখছিলেন। হঠাৎ অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। কেন তার মায়ের ওপর এমন হামলা করা হলো, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ইয়াসিন। জেসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। বর্তমানে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তিনি।

এদিকে আটককৃত তিনজন ও উদ্ধার হওয়া পিস্তলের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে র‍্যাব-৪। সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার নানা দিক তুলে ধরবেন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...