ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাসভবনে গুলি ছোড়ার ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়কসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, গত ২৮ আগস্ট ভোরে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের সারুলিয়ার বাড়িতে এলোপাতড়ি গুলি চালানো হয়। এ ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাপস নামের একজনের সম্পৃক্ততা পাওয়া যায়। সোমবার গভীর রাতে সুলতানা কামাল সেতুর ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে আটক করা হয়। সেখানকার একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতন থেকে একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
জামায়াতি আদর্শের বিস্তারের অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় সংগঠক
দুর্গাপূজার বাণীতে তারেক রহমান: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা ও সেবা: মণ্ডপে এসআরবির হেল্প ডেস্ক
দুর্গাপূজার প্যান্ডেলে এখন আর আজান শোনা যাবে না: সুকান্ত মজুমদার
ক্ষমতার দ্বন্দ্ব ও আমলাতান্ত্রিক বাধায় আটকে গেছে রাষ্ট্রসংস্কার: টিআইবি
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার আহ্বান

আরও পড়ুন

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাসভবনে গুলি ছোড়ার ঘটনার তদন্তে বড় সাফল্য পেয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়কসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, গত ২৮ আগস্ট ভোরে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের সারুলিয়ার বাড়িতে এলোপাতড়ি গুলি চালানো হয়। এ ঘটনার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাপস নামের একজনের সম্পৃক্ততা পাওয়া যায়। সোমবার গভীর রাতে সুলতানা কামাল সেতুর ঢাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে আটক করা হয়। সেখানকার একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতন থেকে একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
জামায়াতি আদর্শের বিস্তারের অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয়…
দুর্গাপূজার বাণীতে তারেক রহমান: ‘ধর্ম যার যার, রাষ্ট্র…
দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তা ও সেবা: মণ্ডপে এসআরবির হেল্প…
দুর্গাপূজার প্যান্ডেলে এখন আর আজান শোনা যাবে না:…
ক্ষমতার দ্বন্দ্ব ও আমলাতান্ত্রিক বাধায় আটকে গেছে রাষ্ট্রসংস্কার:…
শারদীয় দুর্গাপূজায় সার্বক্ষণিক প্রস্তুত বিজিবি, গুজব এড়িয়ে চলার…