ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে পাকিস্তান হাইকমিশনে বিপাকে যুবক
গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল পার্কিং করে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া পরিচয় ব্যবহার করে আসল পরিচয় গোপন করার অভিযোগে শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই ব্যক্তি হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এসময় তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং তাদের গাড়ি সেখানে রাখার প্রথা রয়েছে দাবি করেন। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ওই স্থানে আবার আসলে পুলিশের সন্দেহ হয়। কঠোর জেরা ও পরিচয় যাচাই করতে গিয়ে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ডিজিএফআইয়ের কোনো সদস্য নন এবং হাইকমিশনের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্যই এ পরিচয় ব্যবহার করেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার আসল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়ে পাকিস্তান হাইকমিশনে বিপাকে যুবক
গুলশানে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনে মোটরসাইকেল পার্কিং করে নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুয়া পরিচয় ব্যবহার করে আসল পরিচয় গোপন করার অভিযোগে শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফ ইমরান (৩৭)। পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই ব্যক্তি হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এসময় তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং তাদের গাড়ি সেখানে রাখার প্রথা রয়েছে দাবি করেন। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ওই স্থানে আবার আসলে পুলিশের সন্দেহ হয়। কঠোর জেরা ও পরিচয় যাচাই করতে গিয়ে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ডিজিএফআইয়ের কোনো সদস্য নন এবং হাইকমিশনের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্যই এ পরিচয় ব্যবহার করেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার আসল উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…