বিজ্ঞাপন

বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনডিপি

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৩:০১ পিএম
বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনডিপি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং লজিস্টিকস খরচ কমানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে সংস্থাটি।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ইউএনডিপি কর্মকর্তা বলেন, স্থানীয় ব্যবসাকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশগত ও সামাজিক মান নিশ্চিত করতে হবে। এছাড়া রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দক্ষতা অর্জনেও সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৈঠকে জানান, লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকার ইতিমধ্যেই ব্যাপক পদক্ষেপ নিয়েছে। একসময় যেসব প্রক্রিয়ায় তিন মাস সময় লাগত, বর্তমানে তা মাত্র দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া দেশের বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনার আধুনিকায়ন ঘটিয়ে পণ্য ওঠানো-নামানোর সময় ও খরচ কমিয়ে বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...