গুম প্রতিকার আইনে ভুক্তভোগীরা পাবেন সুষ্ঠু বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গুমের শিকার প্রতিটি ব্যক্তি যাতে আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন, সে লক্ষ্যেই সরকার ‘গুম প্রতিকার আইন-২০২৬’ প্রণয়ন করেছে। তিনি বলেন, এই আইনে গুমের শাস্তি, তদন্ত প্রক্রিয়া এবং ক্ষতিপূরণের বিস্তারিত বিধান সন্নিবেশিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’-এর আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নতুন এই আইনের অধীনে গুমের শিকার ব্যক্তিরা সরাসরি আদালতে বিচার চাইতে পারবেন। এমনকি গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করা না গেলে তার পরিবার ওয়ারিশ হিসেবে তার সম্পদ পাবে। আর অপরাধীরা দেওয়া সম্ভব না হলে রাষ্ট্রই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেবে।

ব্যক্তিগতভাবে গুমের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ এখন মুক্ত। তিনি সম্প্রতি গুমের শিকার ব্যক্তিদের নিয়ে সামাজিক যে হাস্যরস ও অপসংস্কৃতি তৈরি হয়েছে, তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার চিরদিন ক্ষমতায় থাকবে না, কিন্তু এই আইনটি স্থায়ী হবে যা ভবিষ্যতে যেকোনো গুমের ঘটনায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
গুম প্রতিকার আইনে ভুক্তভোগীরা পাবেন সুষ্ঠু বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গুমের শিকার প্রতিটি ব্যক্তি যাতে আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে পারেন, সে লক্ষ্যেই সরকার ‘গুম প্রতিকার আইন-২০২৬’ প্রণয়ন করেছে। তিনি বলেন, এই আইনে গুমের শাস্তি, তদন্ত প্রক্রিয়া এবং ক্ষতিপূরণের বিস্তারিত বিধান সন্নিবেশিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’-এর আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নতুন এই আইনের অধীনে গুমের শিকার ব্যক্তিরা সরাসরি আদালতে বিচার চাইতে পারবেন। এমনকি গুম হওয়া ব্যক্তিকে উদ্ধার করা না গেলে তার পরিবার ওয়ারিশ হিসেবে তার সম্পদ পাবে। আর অপরাধীরা দেওয়া সম্ভব না হলে রাষ্ট্রই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেবে।

ব্যক্তিগতভাবে গুমের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ এখন মুক্ত। তিনি সম্প্রতি গুমের শিকার ব্যক্তিদের নিয়ে সামাজিক যে হাস্যরস ও অপসংস্কৃতি তৈরি হয়েছে, তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার চিরদিন ক্ষমতায় থাকবে না, কিন্তু এই আইনটি স্থায়ী হবে যা ভবিষ্যতে যেকোনো গুমের ঘটনায় বিচার প্রাপ্তি নিশ্চিত করবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…