মিরপুরে ছিনতাইকারী ধরলেন সাহসী সার্জেন্ট, মালামালসহ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর-১২ এলাকায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। শনিবার বিকেলে মোল্লা মার্কেটের সামনে এক পথচারীর চিৎকারে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে অপরাধীকে ধরে ফেলেন ওই দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা মালামালও উদ্ধার করা হয়।
পল্লবী ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে হঠাৎ চোর চোর বলে চেঁচিয়ে ওঠেন এক ব্যক্তি। আওয়াজ শুনে ঘটনাস্থলের দিকে ছুটে যান সার্জেন্ট। দ্রুত পালানোর চেষ্টাকারী ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন তিনি। প্রাথমিকভাবে জানা যায়, আটক ব্যক্তির নাম জসীম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক জসীম ও উদ্ধার হওয়া মালামাল পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ফায়ার সার্ভিস
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি টাকার ফাঁকি
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই:…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে মন্ত্রী
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…

আরও পড়ুন

মিরপুরে ছিনতাইকারী ধরলেন সাহসী সার্জেন্ট, মালামালসহ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর-১২ এলাকায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন পল্লবী ট্রাফিক জোনের এক সার্জেন্ট। শনিবার বিকেলে মোল্লা মার্কেটের সামনে এক পথচারীর চিৎকারে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখিয়ে অপরাধীকে ধরে ফেলেন ওই দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা মালামালও উদ্ধার করা হয়।
পল্লবী ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে হঠাৎ চোর চোর বলে চেঁচিয়ে ওঠেন এক ব্যক্তি। আওয়াজ শুনে ঘটনাস্থলের দিকে ছুটে যান সার্জেন্ট। দ্রুত পালানোর চেষ্টাকারী ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন তিনি। প্রাথমিকভাবে জানা যায়, আটক ব্যক্তির নাম জসীম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক জসীম ও উদ্ধার হওয়া মালামাল পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট…
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি…
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে…
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…