বিজ্ঞাপন

জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন আইরিন খান

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৩:১৯ পিএম
জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন আইরিন খান

বিশ্বব্যাপী মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রখ্যাত ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের একজন অগ্রণী কর্মী হিসেবে আইরিন খানের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। এই নিয়োগের আগে তিনি ২০২০ সাল থেকে মতপ্রকাশ ও মতামতের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারের দায়িত্ব সামলাচ্ছিলেন। এছাড়াও শরণার্থী সুরক্ষা এবং আইনের শাসন বিষয়েও তার রয়েছে বিশেষ দক্ষতা।

বিজ্ঞাপন

কর্মজীবনে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব হিসেবে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এ ২১ বছর এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন এই বাংলাদেশি কূটনীতিক।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...