সংসদ ভবনের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারালেন এক নারী শিক্ষিকা। শনিবার (২৯ আগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য বগুড়া থেকে শুক্রবার রাতে ঢাকায় আসেন তিনি। গাবতলী বাস টার্মিনাল থেকে শনিবার ভোরে রিকশা নিয়ে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন রনজিনা। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল আরোহী হঠাৎ তার হাতের ব্যাগে জোরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মোটরসাইকেল ও অপরাধীদের শনাক্তে কাজ করছি এবং শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ফায়ার সার্ভিস
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি টাকার ফাঁকি
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই:…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে মন্ত্রী
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…

আরও পড়ুন

সংসদ ভবনের সামনে ছিনতাই: রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারালেন এক নারী শিক্ষিকা। শনিবার (২৯ আগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য বগুড়া থেকে শুক্রবার রাতে ঢাকায় আসেন তিনি। গাবতলী বাস টার্মিনাল থেকে শনিবার ভোরে রিকশা নিয়ে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন রনজিনা। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল আরোহী হঠাৎ তার হাতের ব্যাগে জোরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মোটরসাইকেল ও অপরাধীদের শনাক্তে কাজ করছি এবং শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
সম্পর্কিত খবর
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট…
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি…
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে…
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…