পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা, নিহত হাজারীবাগে
পারিবারিক বিরোধের জের ধরে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমরান হোসেন (২৭) নামের এক যুবক। শুক্রবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগের চর ওয়াশপুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনের স্বামী রেজাউল ইসলাম জানান, ইমরান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হাজারীবাগের ওই বাসায় তিনি একাই থাকতেন, তার বাবা-মা আগে এখানে থাকলেও বর্তমানে গ্রামের বাড়ি অবস্থান করছেন। শুক্রবার রাতে ফোনে পারিবারিক কোনো এক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, দিনগত রাত ১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক রাত দেড়টায় তার মৃত্যু নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা, নিহত হাজারীবাগে
পারিবারিক বিরোধের জের ধরে নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমরান হোসেন (২৭) নামের এক যুবক। শুক্রবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগের চর ওয়াশপুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোনের স্বামী রেজাউল ইসলাম জানান, ইমরান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। হাজারীবাগের ওই বাসায় তিনি একাই থাকতেন, তার বাবা-মা আগে এখানে থাকলেও বর্তমানে গ্রামের বাড়ি অবস্থান করছেন। শুক্রবার রাতে ফোনে পারিবারিক কোনো এক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, দিনগত রাত ১টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক রাত দেড়টায় তার মৃত্যু নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…