ব্যাংকক থেকে আসা দুই ভারতীয়ের সঙ্গে ৫ কেজি কুশ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তারা ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণ দেখে ডিএনসি কর্মকর্তারা তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করেন। এসময় ট্রলিতে থাকা কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের জালে আটক…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয়…

আরও পড়ুন

ব্যাংকক থেকে আসা দুই ভারতীয়ের সঙ্গে ৫ কেজি কুশ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তারা ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণ দেখে ডিএনসি কর্মকর্তারা তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করেন। এসময় ট্রলিতে থাকা কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকানো ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক…
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয়…
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ…