ব্যাংকক থেকে এনে বিপাকে দুই ভারতীয়, শাহজালালে ৫ কেজি কুশ উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণ গাঁজা (কুশ) নিয়ে আসার অপরাধে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দখল থেকে ৫ কেজি ১২০ গ্রাম ওজনের কুশ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। জানা গেছে, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণের কারণে গ্রিন চ্যানেলে তাদের ট্রলি তল্লাশি করা হলে কাপড়ের নিচে মাদদ্রব্যগুলো লুকানোর বিষয়টি ধরা পড়ে। এছাড়া তাদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, মার্কিন ডলার, রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
সম্পর্কিত খবর
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের জালে আটক…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয়…

আরও পড়ুন

ব্যাংকক থেকে এনে বিপাকে দুই ভারতীয়, শাহজালালে ৫ কেজি কুশ উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণ গাঁজা (কুশ) নিয়ে আসার অপরাধে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের দখল থেকে ৫ কেজি ১২০ গ্রাম ওজনের কুশ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। জানা গেছে, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণের কারণে গ্রিন চ্যানেলে তাদের ট্রলি তল্লাশি করা হলে কাপড়ের নিচে মাদদ্রব্যগুলো লুকানোর বিষয়টি ধরা পড়ে। এছাড়া তাদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, মার্কিন ডলার, রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেন।
সম্পর্কিত খবর
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক…
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয়…
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ…