সংকট সমাধানে অপারগতায় সংসদ থেকে ওয়াকআউট বিরোধীদলের
বিদ্যুৎ ও গ্যাসের মারাত্মক সংকট, অগ্নিমূল্যের বাজার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় সংসদ থেকে একযোগে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের উপস্থিতিতে সরকারি তিনটি বিল উত্থাপনের প্রতিবাদে এবং বেসরকারি দিবসে বিল আনার প্রতিবাদস্বরূপ তারা এই পদক্ষেপ গ্রহণ করেন।
ওয়াকআউটের আগে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারণে দেশের শতাধিক কল-কারখানা বন্ধ হয়ে গেছে, যা কোটি কোটি শ্রমিকের কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি করেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘ভুতুড়ে বিল’-এর ভোগান্তি নিয়েও সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে, এর আগে রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে জরুরি অধিবেশন আহ্বানের যে আবেদন করা হয়েছিল, তা উপেক্ষা করায় বিরোধীদল মর্মাহত বলে জানান হয়। ড. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়ে অনুমোদিত সংস্কার অর্ডিন্যান্স ল্যাপস হতে দেওয়া এবং সংস্কার পরিষদের সভা না ডাকা নতুন সংসদের জন্য হতাশাজনক দৃষ্টান্ত।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র উৎপাদন
ব্যাংকক থেকে ফিরেই শাহজালালে ধরা, ৫ কেজি গাঁজাসহ দুই ভারতীয়…
জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব
যুক্তরাজ্যের সহায়তায় শাহজালালে নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ সম্পন্ন
দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো বাক্কো
ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম, মন্ত্রণালয়ে সংযুক্ত মনিরা হক

আরও পড়ুন

সংকট সমাধানে অপারগতায় সংসদ থেকে ওয়াকআউট বিরোধীদলের
বিদ্যুৎ ও গ্যাসের মারাত্মক সংকট, অগ্নিমূল্যের বাজার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় সংসদ থেকে একযোগে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের উপস্থিতিতে সরকারি তিনটি বিল উত্থাপনের প্রতিবাদে এবং বেসরকারি দিবসে বিল আনার প্রতিবাদস্বরূপ তারা এই পদক্ষেপ গ্রহণ করেন।
ওয়াকআউটের আগে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারণে দেশের শতাধিক কল-কারখানা বন্ধ হয়ে গেছে, যা কোটি কোটি শ্রমিকের কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি করেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘ভুতুড়ে বিল’-এর ভোগান্তি নিয়েও সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে, এর আগে রাষ্ট্রপতি ও স্পিকারের কাছে জরুরি অধিবেশন আহ্বানের যে আবেদন করা হয়েছিল, তা উপেক্ষা করায় বিরোধীদল মর্মাহত বলে জানান হয়। ড. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায়ে অনুমোদিত সংস্কার অর্ডিন্যান্স ল্যাপস হতে দেওয়া এবং সংস্কার পরিষদের সভা না ডাকা নতুন সংসদের জন্য হতাশাজনক দৃষ্টান্ত।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র…
ব্যাংকক থেকে ফিরেই শাহজালালে ধরা, ৫ কেজি গাঁজাসহ…
জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব
যুক্তরাজ্যের সহায়তায় শাহজালালে নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ সম্পন্ন
দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো…
ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম, মন্ত্রণালয়ে সংযুক্ত মনিরা…