উত্তরায় ‘পিস্তল বাবু’ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরা এলাকায় দিনেদুপুরে এক আবাসন কোম্পানির হিসাবরক্ষকের কাছ থেকে অস্ত্রের মুখে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কের ডেলিসিয়াস কফি শপের সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী নিজেকে ‘পিস্তল বাবু’ হিসেবে পরিচয় দিয়ে এই দস্যুতা চালানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন জানান, প্রতিষ্ঠানের হিসাবরক্ষক সুজন অফিসের কাজের অংশ হিসেবে রাজউকের ফি জমা দিতে যাচ্ছিলেন। তিনি যখন উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন, তখন পথিমধ্যে ওই কফি শপের সামনে এক ব্যক্তি তাকে থামিয়ে বন্দুক ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করবে।
সম্পর্কিত খবর
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ফায়ার সার্ভিস
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি টাকার ফাঁকি
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই:…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে মন্ত্রী
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০ জন, মামলা…

আরও পড়ুন

উত্তরায় ‘পিস্তল বাবু’ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর উত্তরা এলাকায় দিনেদুপুরে এক আবাসন কোম্পানির হিসাবরক্ষকের কাছ থেকে অস্ত্রের মুখে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কের ডেলিসিয়াস কফি শপের সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী নিজেকে ‘পিস্তল বাবু’ হিসেবে পরিচয় দিয়ে এই দস্যুতা চালানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন জানান, প্রতিষ্ঠানের হিসাবরক্ষক সুজন অফিসের কাজের অংশ হিসেবে রাজউকের ফি জমা দিতে যাচ্ছিলেন। তিনি যখন উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন, তখন পথিমধ্যে ওই কফি শপের সামনে এক ব্যক্তি তাকে থামিয়ে বন্দুক ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করবে।
সম্পর্কিত খবর
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট…
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি…
যাচাই-বাছাইয়ে নিয়োগের আশ্বাস, প্রাথমিকের বঞ্চিতদের অনশন স্থগিত
উত্তরায় রিকশাযোগীর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার…
জাতি-ধর্ম নির্বিশেষে সবার পাশে রাষ্ট্র, সেরিব্রাল পালসি দিবসে…
ঢাকায় পুলিশের ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০…