সংসদে মন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য, ছাত্র নন আমরা: দুঃখ প্রকাশের দাবি শফিকুর রহমানের
জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি মন্ত্রীর বক্তব্য অবিলম্বে এক্সপাঞ্জ বা বাতিল করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের দাবি জানান।
কুমিল্লা-৪ আসনের সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের ধরন নিয়ে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা তা বোঝা যাচ্ছে না। এর জবাবে ক্ষুব্ধ হয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা মন্ত্রীর ছাত্র নন। তিনি মন্ত্রীর এমন আচরণকে ফ্যাসিবাদী মানসিকতা বলে উল্লেখ করে বলেন, শিক্ষকতা করতে হলে মন্ত্রীকে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, এখানে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া যায় না।
জাতীয় সংসদের মর্যাদা রক্ষায় মন্ত্রীর এমন আচরণ থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা। তিনি স্পষ্ট করে জানান, সংসদে মানুষকে হেয় করে কথা বলা বা দুঃশাসনের প্রদর্শনী কখনো মেনে নেওয়া হবে না এবং এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনানুগভাবে ক্ষমা চাইতে হবে।
সম্পর্কিত খবর
সংসদে উত্তপ্ত পরিস্থিতি, বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরায় ‘পিস্তল বাবু’ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার আসামির পলায়ন
ঢাকার বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, ইউনিটে দাম ২৫ টাকা
সৌরবিদ্যুতে গুরুত্ব দিয়ে জ্বালানি সংকট লাঘবে বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব চীনের
বন্যাদুর্গত নেপালে মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

আরও পড়ুন

সংসদে মন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য, ছাত্র নন আমরা: দুঃখ প্রকাশের দাবি শফিকুর রহমানের
জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি মন্ত্রীর বক্তব্য অবিলম্বে এক্সপাঞ্জ বা বাতিল করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের দাবি জানান।
কুমিল্লা-৪ আসনের সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের ধরন নিয়ে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটি প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা তা বোঝা যাচ্ছে না। এর জবাবে ক্ষুব্ধ হয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা মন্ত্রীর ছাত্র নন। তিনি মন্ত্রীর এমন আচরণকে ফ্যাসিবাদী মানসিকতা বলে উল্লেখ করে বলেন, শিক্ষকতা করতে হলে মন্ত্রীকে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, এখানে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া যায় না।
জাতীয় সংসদের মর্যাদা রক্ষায় মন্ত্রীর এমন আচরণ থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা। তিনি স্পষ্ট করে জানান, সংসদে মানুষকে হেয় করে কথা বলা বা দুঃশাসনের প্রদর্শনী কখনো মেনে নেওয়া হবে না এবং এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনানুগভাবে ক্ষমা চাইতে হবে।
সম্পর্কিত খবর
সংসদে উত্তপ্ত পরিস্থিতি, বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরায় ‘পিস্তল বাবু’ পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ…
যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা হত্যা মামলার আসামির…
সৌরবিদ্যুতে গুরুত্ব দিয়ে জ্বালানি সংকট লাঘবে বাংলাদেশকে সাহায্যের…