সাতকানিয়ায় বৈদ্যুতিক মেরামতের কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন বৈদ্যুতিক মেকানিক ছিলেন। এক কন্যা সন্তানের জনক আরমান দুপুরে নিজ বাড়ির পাশের একটি বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংযোগের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এঁওচিয়া এলাকায় এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

সাতকানিয়ায় বৈদ্যুতিক মেরামতের কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার এঁওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা ওয়াহিদারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং পেশায় একজন বৈদ্যুতিক মেকানিক ছিলেন। এক কন্যা সন্তানের জনক আরমান দুপুরে নিজ বাড়ির পাশের একটি বাসায় বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের সংযোগের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এঁওচিয়া এলাকায় এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…