কর্ণফুলীতে অবৈধ জাল জব্দ, নৌ-নিরাপত্তায় বন্দর ও কোস্টগার্ডের যৌথ অভিযান
চট্টগ্রাম বন্দরের প্রধান নৌ-পথ কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে জাহাজ চলাচলে বাধাসৃষ্টিকারী ৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ জাহাজের সঙ্গে স্থানীয় চারটি বোট এবং বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ও বোট যৌথভাবে এই কার্যক্রমে অংশ নেয়। মূল শিপিং চ্যানেলে তদারকি চালানোর পাশাপাশি সেখানে অবস্থান করা ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া মাঝি-মাল্লাদের সতর্ক করা হয় যেন তারা ভবিষ্যতে নৌ-চলাচলের পথে আর জাল পেতে না আসেন।
অভিযানকালে ভিএইচএফ (VHF) চ্যানেল ১২ ও ১৬-এর মাধ্যমে সাধারণ সম্প্রচার জরিয়ে মাঝি-মাল্লাদের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতে সচেতন করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বহিঃনোঙর ও কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলের স্বাভাবিক গতিশীলতা ধরে রাখতে এবং অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের সমন্বিত অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা

আরও পড়ুন

কর্ণফুলীতে অবৈধ জাল জব্দ, নৌ-নিরাপত্তায় বন্দর ও কোস্টগার্ডের যৌথ অভিযান
চট্টগ্রাম বন্দরের প্রধান নৌ-পথ কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে জাহাজ চলাচলে বাধাসৃষ্টিকারী ৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ জাহাজের সঙ্গে স্থানীয় চারটি বোট এবং বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ ও বোট যৌথভাবে এই কার্যক্রমে অংশ নেয়। মূল শিপিং চ্যানেলে তদারকি চালানোর পাশাপাশি সেখানে অবস্থান করা ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া মাঝি-মাল্লাদের সতর্ক করা হয় যেন তারা ভবিষ্যতে নৌ-চলাচলের পথে আর জাল পেতে না আসেন।
অভিযানকালে ভিএইচএফ (VHF) চ্যানেল ১২ ও ১৬-এর মাধ্যমে সাধারণ সম্প্রচার জরিয়ে মাঝি-মাল্লাদের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতে সচেতন করা হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বহিঃনোঙর ও কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলের স্বাভাবিক গতিশীলতা ধরে রাখতে এবং অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের সমন্বিত অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…
ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার…