বিজ্ঞাপন

বাসযোগ্য ঢাকা গড়তে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পরামর্শ

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১:২৭ এএম
বাসযোগ্য ঢাকা গড়তে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পরামর্শ

রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও সবুজ স্থান ধ্বংসের কারণে বাড়তে থাকা তাপমাত্রা ও দূষণ রোধে এবং বাসযোগ্য নগরী গড়তে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেছেন নগর বিশেষজ্ঞ ও নাগরিক প্রতিনিধিরা। তারা বলছেন, মাত্র ৫ থেকে ৭ শতাংশ মানুষের সুবিধার জন্য পুরো শহরের সড়ক ব্যবস্থা নির্মিত হওয়া উচিত নয়, বরং বাকি ৯০ শতাংশ মানুষের চলাচলের সুবিধার কথা ভাবতে হবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত ‘বাসযোগ্য নগরী গঠনে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, সমাজকর্মী সৈয়দা রত্না, বাপার হুমায়ুন কবির সুমন, ক্যাবের অর্গানাইজিং সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং নাঈমা আকতারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা ফুটপাত দখলমুক্ত ও প্রশস্ত করা, সাইকেল লেন ও রুট নেটওয়ার্ক তৈরি এবং মানসম্মত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে হর্ন নিষিদ্ধ করা, খাস জমি উদ্ধার করে পুকুর খনন এবং পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...