মেট্রোস্টেশনে পার্কিংয়ে শৃঙ্খলা, তবে ফি নিয়ে অসন্তোষ

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:৪৫ এএম
মেট্রোস্টেশনে পার্কিংয়ে শৃঙ্খলা, তবে ফি নিয়ে অসন্তোষ

রাজধানীর উত্তরা উত্তর মেট্রো স্টেশন এলাকায় গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য শৃঙ্খলা ফিরে এসেছে। স্টেশনের গ্রাউন্ড লেভেলে নির্ধারিত পার্কিং ব্যবস্থা ও ফি আদায় শুরু হওয়ার পর থেকে যত্রতত্র গাড়ি রাখার প্রবণতা অনেকাংশেই কমে গেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে এলাকা পরিদর্শনে এ চিত্র দেখা যায়।

স্টেশনের দুই পাশে দাগ কেটে গাড়ি ও বাইকের জন্য নির্দিষ্ট স্থান করা হয়েছে। পার্কিং ইজারাদার প্রতিষ্ঠান মাস্টার এন্টারপ্রাইজের কর্মীরা নির্ধারিত ফি আদায় করছেন। দুই ঘণ্টার জন্য গাড়ি রাখতে ৬০ টাকা ফি দিতে হচ্ছে। এতে মেট্রো ব্যবহারকারীদের চলাচলে স্বস্তি এলেও ফির হার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই অল্প সময়ের জন্য গাড়ি দাঁড় করালেও পুরো ফি দিতে হওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এখনও সিঁড়ির নিচে ও ফুটপাতে কিছু বাইক অবাধে রাখা হতে দেখা গেছে।

কারওয়ান বাজার থেকে গাড়ির মালিককে আনতে আসা চালক মোস্তাফিজ জানান, আগে এখানে টাকা দিতে হতো না। এখন ফি দিতে হচ্ছে, তবে এর ফলে যত্রতত্র পার্কিং বন্ধ হওয়ায় স্বস্তি বোধ করছেন তিনি। যাত্রী নিতে আসা উবার চালক শামীম বলেন, ফি নেওয়ার কারণে একটা শৃঙ্খলা এসেছে যা মেট্রো যাত্রীদের সুবিধা দিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...