হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, চালক পলাতক

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৯:২২ এএম
হাটহাজারীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, চালক পলাতক

চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা যাত্রী। শনিবার রাত ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুতগতির একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম মো. তামিম (২৫)। তিনি ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে। জানা গেছে, তামিম তার নিজ এলাকা থেকে অটোরিকশায় করে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...