বড় ভাইয়ের স্ত্রী নিয়ে থানার ভেতরই দুই ভাইয়ের হাতাহাতি, আহত ৫
ফরিদপুরের ভাঙ্গা থানার অভ্যন্তরেই পারিবারিক বিরোধে জের ধরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনায় ওই নারীসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী এবং ছোট ছেলে আব্দুল্লাহর মধ্যে এ সংঘর্ষ হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে সম্পর্কের জেরে ছোট ভাই আব্দুল্লাহ তাকে নিয়ে সাভারে আত্মগোপন করেছিলেন। পরে ওই নারীকে উদ্ধার করে বিষয়টি আইনি ও সামাজিকভাবে মীমাংসার জন্য দুই পক্ষ থানায় আসেন।
স্থানীয় সূত্র জানায়, থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনার একপর্যায়ে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে পাঁচজন আহত হন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অপরদিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, থানার ভেতরের এ ধরনের ঘটনার বিষয় তাকে কেউ জানায়নি বা তার জানা নেই।
সম্পর্কিত খবর
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী ও শিশু…
অর্থবছর এপ্রিল-মার্চে: রূপরেখা তৈরিতে গঠন হলো পাঁচ সদস্যের কমিটি
মাদক দমনে সামাজিক আন্দোলন গড়তে হাটহাজারীতে এসপি মাসুদের আহ্বান
আবহাওয়া অধিদপ্তর: ঢাকায় হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
হালাল সনদ ও মান নির্ধারণের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

আরও পড়ুন

বড় ভাইয়ের স্ত্রী নিয়ে থানার ভেতরই দুই ভাইয়ের হাতাহাতি, আহত ৫
ফরিদপুরের ভাঙ্গা থানার অভ্যন্তরেই পারিবারিক বিরোধে জের ধরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনায় ওই নারীসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী এবং ছোট ছেলে আব্দুল্লাহর মধ্যে এ সংঘর্ষ হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে সম্পর্কের জেরে ছোট ভাই আব্দুল্লাহ তাকে নিয়ে সাভারে আত্মগোপন করেছিলেন। পরে ওই নারীকে উদ্ধার করে বিষয়টি আইনি ও সামাজিকভাবে মীমাংসার জন্য দুই পক্ষ থানায় আসেন।
স্থানীয় সূত্র জানায়, থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনার একপর্যায়ে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে পাঁচজন আহত হন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অপরদিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, থানার ভেতরের এ ধরনের ঘটনার বিষয় তাকে কেউ জানায়নি বা তার জানা নেই।
সম্পর্কিত খবর
এপ্রিলেই শুরু হবে নতুন অর্থবছর, রূপরেখা তৈরিতে কমিটি
সাত মাসে ১২ হাজার মামলা, থামছেই না নারী…
অর্থবছর এপ্রিল-মার্চে: রূপরেখা তৈরিতে গঠন হলো পাঁচ সদস্যের…
মাদক দমনে সামাজিক আন্দোলন গড়তে হাটহাজারীতে এসপি মাসুদের…
আবহাওয়া অধিদপ্তর: ঢাকায় হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমার…
হালাল সনদ ও মান নির্ধারণের দায়িত্ব পেল ধর্ম…