ঢাকার বেকারিতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে একটি বেকারি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামে এক কিশোর দোকান কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, সকালে দোকানের একটি মেশিনে সুইচ অন করতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শকে আক্রান্ত হন ইব্রাহিম। তাৎক্ষণিকভাবে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া। ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসা দেলোয়ার হোসেন দুলাল জানান, তারা খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলেও শেষরক্ষা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

ঢাকার বেকারিতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
রাজধানীর শ্যামপুরে একটি বেকারি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামে এক কিশোর দোকান কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, সকালে দোকানের একটি মেশিনে সুইচ অন করতে গেলে হঠাৎ বৈদ্যুতিক শকে আক্রান্ত হন ইব্রাহিম। তাৎক্ষণিকভাবে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া। ইব্রাহিমকে হাসপাতালে নিয়ে আসা দেলোয়ার হোসেন দুলাল জানান, তারা খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলেও শেষরক্ষা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…