চট্টগ্রাম রেঞ্জে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৫৫
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকের বিরুদ্ধে সাঁড়ে দুইশ’ অভিযান চালিয়েছে পুলিশ। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে গত ২৪ ঘণ্টায় এই অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ২৫৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার চালানো এসব অভিযানে ৩০ হাজার ২১০টি ইয়াবা ট্যাবলেট, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫১ পুরিয়া হেরোইন এবং ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতেও এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিশুর অধিকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক সরকার: মন্ত্রী
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা হতো: তদন্ত…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর পুলিশের অভিযানে…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া

চট্টগ্রাম রেঞ্জে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২৫৫
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকের বিরুদ্ধে সাঁড়ে দুইশ’ অভিযান চালিয়েছে পুলিশ। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে গত ২৪ ঘণ্টায় এই অভিযানে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ২৫৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার চালানো এসব অভিযানে ৩০ হাজার ২১০টি ইয়াবা ট্যাবলেট, ৮১ কেজি ২৬ গ্রাম গাঁজা, ১১৫ লিটার চোলাই মদ, ৫১ পুরিয়া হেরোইন এবং ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া মাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৮ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতেও এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিশুর অধিকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক সরকার: মন্ত্রী
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…