কারামুক্ত সন্ত্রাসীরা এখন বিদেশে, চলছে নজরদারি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি করতে এবং নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনেক শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি কারাগার থেকে মুক্তি পেয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। গত সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় কারাগার থেকে বের হওয়া অপরাধীদের একটি বড় অংশ এখন দেশের বাইরে অবস্থান করছে। তারা সেখান থেকেই বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এজেন্সিগুলো সম্পূর্ণ সতর্ক এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
অপরাধ দমনে সরকারের সাফল্যের উদাহরণ হিসেবে ‘জঙ্গল সলিমপুর’ এলাকার কথা উল্লেখ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, যেসব এলাকা দীর্ঘদিন ধরে অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত ছিল, সরকার সেগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে অপরাধমুক্ত করতে সক্ষম হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
সম্পর্কিত খবর
বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
জাল নিয়োগপত্রের ফাঁদে প্রতারণা, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়
জঞ্জাল সরিয়ে স্বাভাবিক চলাই সাফল্য: আতিকুর রহমান
প্রশাসনে চমক: দুই শীর্ষ সচিবের চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা
সৌদি আরব সফরে যাওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৌরবিদ্যুত ছাড়া চার্জ দিলেই জরিমানা, ই-রিকশার নিবন্ধন বন্ধ

আরও পড়ুন

কারামুক্ত সন্ত্রাসীরা এখন বিদেশে, চলছে নজরদারি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ সৃষ্টি করতে এবং নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনেক শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি কারাগার থেকে মুক্তি পেয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। গত সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় কারাগার থেকে বের হওয়া অপরাধীদের একটি বড় অংশ এখন দেশের বাইরে অবস্থান করছে। তারা সেখান থেকেই বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এজেন্সিগুলো সম্পূর্ণ সতর্ক এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
অপরাধ দমনে সরকারের সাফল্যের উদাহরণ হিসেবে ‘জঙ্গল সলিমপুর’ এলাকার কথা উল্লেখ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, যেসব এলাকা দীর্ঘদিন ধরে অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত ছিল, সরকার সেগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করে অপরাধমুক্ত করতে সক্ষম হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
সম্পর্কিত খবর
বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
জাল নিয়োগপত্রের ফাঁদে প্রতারণা, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়
জঞ্জাল সরিয়ে স্বাভাবিক চলাই সাফল্য: আতিকুর রহমান
প্রশাসনে চমক: দুই শীর্ষ সচিবের চুক্তির মেয়াদ বাড়ার…
সৌদি আরব সফরে যাওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক…