জঞ্জাল সরিয়ে স্বাভাবিক চলাই সাফল্য: আতিকুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৭ আগস্ট ২০২৬ ৫:২৩ পিএম
জঞ্জাল সরিয়ে স্বাভাবিক চলাই সাফল্য: আতিকুর রহমান

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বিগত সরকারের অপশাসনের ফলে সৃষ্ট জঞ্জাল ও সংকট মোকাবেলা করে বর্তমান সরকার যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছে, এটিই এই মুহূর্তে সবচেয়ে বড় অর্জন। তিনি বলেন, স্বাভাবিক গতিতে সরকারের কার্যক্রম চলমান থাকাটুকুই আমাদের কাছে অনেক কিছু।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আতিকুর রহমান রুমন মন্তব্য করেন, গত সরকার দেশকে একটি ভঙ্গুর অবস্থায় ও জঞ্জালের মধ্যে ফেলে গিয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বর্তমান সরকার এবং তারেক রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মুখপাত্র মাহাদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...