শাহজালালে সিআইআইডির অভিযানে সোনা ও পণ্য জব্দ, মূল্য ৪২ লাখ টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ৪৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। শনিবার এই অভিযানে সোনা, বিপুল পরিমাণ ওষুধ, বিদেশি মদ, সিগারেট এবং নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সি-শিফটের কর্মকর্তারা পৃথক এসব অভিযান পরিচালনা করেন। এর মধ্যে এক যাত্রীর ব্যবহৃত ট্রলির গোপন স্থান থেকে ১৩৩ গ্রাম সোনা এবং তার লাগেজ থেকে ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। ওই যাত্রীর কাছে ওষুধের বৈধ কাগজপত্র না থাকায় সোনা ও ওষুধসহ প্রায় ৩০ লাখ টাকার পণ্য বাজেয়াপ্ত করা হয়।
অন্য অভিযানগুলোতে এয়ার ইন্ডিয়ার (এআই-২৩৭) যাত্রী জনি মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ এবং এমিরেটসের (ইকে-০৫৮৬) যাত্রী মো. মিজানুর রহমানের সঙ্গে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস সিরাম পাওয়া যায়। এছাড়াও ৫১ কার্টন সিগারেট ও ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, জব্দ করা সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
সম্পর্কিত খবর
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না মৎস্য…
শিক্ষার্থীদের শিল্পের সঙ্গে যুক্ত করল ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’
দুর্গোৎসবে বিশ্বের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ: চট্টগ্রাম ডিসি
পাঁচ অপ্রমাণিত অভিযোগেও ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেলেন এমদাদুল হক চৌধুরী
যশোরের অভয়নগরে সরকারি সার গোপনে মজুতের দায়ে পাঁচ লাখ টাকা…

আরও পড়ুন

শাহজালালে সিআইআইডির অভিযানে সোনা ও পণ্য জব্দ, মূল্য ৪২ লাখ টাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ৪৩ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। শনিবার এই অভিযানে সোনা, বিপুল পরিমাণ ওষুধ, বিদেশি মদ, সিগারেট এবং নিষিদ্ধ ক্রিম উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সি-শিফটের কর্মকর্তারা পৃথক এসব অভিযান পরিচালনা করেন। এর মধ্যে এক যাত্রীর ব্যবহৃত ট্রলির গোপন স্থান থেকে ১৩৩ গ্রাম সোনা এবং তার লাগেজ থেকে ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ওষুধ উদ্ধার করা হয়। ওই যাত্রীর কাছে ওষুধের বৈধ কাগজপত্র না থাকায় সোনা ও ওষুধসহ প্রায় ৩০ লাখ টাকার পণ্য বাজেয়াপ্ত করা হয়।
অন্য অভিযানগুলোতে এয়ার ইন্ডিয়ার (এআই-২৩৭) যাত্রী জনি মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার গ্রান্টস ব্র্যান্ডের বিদেশি মদ এবং এমিরেটসের (ইকে-০৫৮৬) যাত্রী মো. মিজানুর রহমানের সঙ্গে ২৯ কার্টন সিগারেট ও ৭০৮ পিস সিরাম পাওয়া যায়। এছাড়াও ৫১ কার্টন সিগারেট ও ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, জব্দ করা সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
সম্পর্কিত খবর
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে…
শিক্ষার্থীদের শিল্পের সঙ্গে যুক্ত করল ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি…
দুর্গোৎসবে বিশ্বের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ: চট্টগ্রাম ডিসি
পাঁচ অপ্রমাণিত অভিযোগেও ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে…
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেলেন এমদাদুল হক…
যশোরের অভয়নগরে সরকারি সার গোপনে মজুতের দায়ে পাঁচ…