ভূমি ক্ষতিপূরণ আত্মসাত: চট্টগ্রামের সাবেক সার্ভেয়ার নূর চৌধুরী কারাগারে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মোহাম্মদ নূর চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন পটিয়ার পাইরোল গ্রামের বাসিন্দা নূর চৌধুরী (৫২)। তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত সার্ভেয়ার ছিলেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রনি জানান, অভিযোগ আমলে নিয়ে ওয়ারেন্ট জারির প্রায় সাড়ে তিন বছর পর তিনি আদালতে হাজির হন।
জানা যায়, এলএ শাখার কর্মকর্তা হিসেবে ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করায় ২০১৯ সালের ৩ জানুয়ারি দুদক সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে নূর চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালে ওই আদালতের অপর একজন বিচারক অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…