সাবেক সার্ভেয়ার নূর চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত সার্ভেয়ার মোহাম্মদ নূর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমানের আদালতে এ আদেশ দেওয়া হয়। আসামি নূর চৌধুরী (৫২) চট্টগ্রামের পটিয়া থানার পাইরোল গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ ২০১৯ সালের ৩ জানুয়ারি কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেছিলেন। পরে দুদক নূর চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৩ সালে একই আদালতের বিচারক জেবুন্নেছা অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিলেন। প্রায় সাড়ে তিন বছর পর তিনি আত্মসমর্পণ করলেন। দুদকের পিপি রেজাউল করিম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…