স্ত্রীর সঙ্গে অভিমানে সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা
রাজধানীর গেন্ডারিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে সাইদুর রহমান (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে হাবিবনগরের মেহেরুন টাওয়ারের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, সাইদুর পটুয়াখালীর বাউফলের বাসিন্দা হলেও পরিবার নিয়ে গেন্ডারিয়ায় থাকতেন এবং বাবার সাথে ব্যবসা করতেন। শুক্রবার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে বাকবিতণ্ডার পর স্ত্রী বাবার বাড়ি চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপরই গভীর রাতে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি।
খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে অভিমানে সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা
রাজধানীর গেন্ডারিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে সাইদুর রহমান (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে হাবিবনগরের মেহেরুন টাওয়ারের ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, সাইদুর পটুয়াখালীর বাউফলের বাসিন্দা হলেও পরিবার নিয়ে গেন্ডারিয়ায় থাকতেন এবং বাবার সাথে ব্যবসা করতেন। শুক্রবার দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে বাকবিতণ্ডার পর স্ত্রী বাবার বাড়ি চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপরই গভীর রাতে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি।
খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…