কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার দাবি
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ। শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঝাওলাহাটি এলাকার ২২৫ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। সখিনা বেগম ওই বাসার বাসিন্দা সহিদুল ইসলামের স্ত্রী। তাদের মেয়ে মোছা. শারমিন আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে তার মা ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলেও শেষরক্ষা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি

আরও পড়ুন

কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার দাবি
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ। শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঝাওলাহাটি এলাকার ২২৫ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। সখিনা বেগম ওই বাসার বাসিন্দা সহিদুল ইসলামের স্ত্রী। তাদের মেয়ে মোছা. শারমিন আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে তার মা ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলেও শেষরক্ষা হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…