সময় বদলে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভোগান্তি
সপ্তাহের ছুটির দিনে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল নামলেও সময়সূচি না জানার কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে শত শত মানুষ জাদুঘরের ফটকে ভিড় জমান। তবে প্রতিদিনের নিয়ম অনুযায়ী সকাল ১১টায় প্রবেশের অপেক্ষায় থাকা দর্শনার্থীরা জানতে পারেন, সাপ্তাহিক ছুটির দিনে এই সময়সূচি বদলানো হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত প্রতিদিন সকাল ১১টায় জাদুঘর খোলা হলেও শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। এমন পরিস্থিতিতে আগে থেকে সময় না জানায় অনেক দর্শনার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন। ঘুরতে আসা কিছু পরিবার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে যেতে বাধ্য হয়েছেন, আবার কেউ কেউ বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের দেওয়ালে নতুন করে প্রিন্ট করা সময়সূচি লাগানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ছুটির দিনে বিকেল ৩টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এটি খোলা থাকবে এবং দর্শনার্থীরা বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে জাদুঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন। হঠাৎ এই সময় পরিবর্তন সম্পর্কে দর্শনার্থীদের আগে থেকে জানানো না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে দেখা গেছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে নওফেলের বাসায় পেট্রল বোমা নিক্ষেপ, আগুনের চেষ্টা ব্যর্থ
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে মামলার আসামিসহ গ্রেফতার ১২ জন
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ ৩ জনের শরীরের বেশিরভাগ অংশ…
পিএসসিতে চারজন নতুন সদস্য নিয়োগ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, ১২ মামলার আসামি গ্রেফতার
সিডিএ চেয়ারম্যান: চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

আরও পড়ুন

সময় বদলে জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ভোগান্তি
সপ্তাহের ছুটির দিনে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল নামলেও সময়সূচি না জানার কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে শত শত মানুষ জাদুঘরের ফটকে ভিড় জমান। তবে প্রতিদিনের নিয়ম অনুযায়ী সকাল ১১টায় প্রবেশের অপেক্ষায় থাকা দর্শনার্থীরা জানতে পারেন, সাপ্তাহিক ছুটির দিনে এই সময়সূচি বদলানো হয়েছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত প্রতিদিন সকাল ১১টায় জাদুঘর খোলা হলেও শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। এমন পরিস্থিতিতে আগে থেকে সময় না জানায় অনেক দর্শনার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন। ঘুরতে আসা কিছু পরিবার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে যেতে বাধ্য হয়েছেন, আবার কেউ কেউ বিকেল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের দেওয়ালে নতুন করে প্রিন্ট করা সময়সূচি লাগানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ছুটির দিনে বিকেল ৩টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এটি খোলা থাকবে এবং দর্শনার্থীরা বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে জাদুঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন। হঠাৎ এই সময় পরিবর্তন সম্পর্কে দর্শনার্থীদের আগে থেকে জানানো না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে দেখা গেছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে নওফেলের বাসায় পেট্রল বোমা নিক্ষেপ, আগুনের চেষ্টা…
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে মামলার আসামিসহ গ্রেফতার ১২ জন
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ ৩ জনের শরীরের…