নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ ৩ জনের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস পাইপ লাইনের লিকেজের কারণে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে এক পরিবারের তিন সদস্য মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। গত শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটলে তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহতরা হলেন ওই পরিবারের বাবা মো. মাইদুল ইসলাম (২৭), মা মোছা. বিউটি আক্তার (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মো. মারুফ। শুক্রবার সকাল ৯টার দিকে তাদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ এবং তার স্ত্রী বিউটির ৮০ শতাংশ পুড়ে গেছে। সবচেয়ে বাজে অবস্থা হয়েছে শিশু মারুফের, তার শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গেছে।
প্রাথমিক তথ্য মতে, নারায়ণগঞ্জের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়। তাদের সবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…