গুলশানের বাসা থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ৬:১৮ এএম
গুলশানের বাসা থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই সাবেক এমপির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...