রাজধানীর নির্মাণাধীন ভবনে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানা এলাকার উত্তর নন্দীপাড়া থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদের নামাজের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের হুকের সাথে কালো রশি দিয়ে আরিফের মরদেহ ঝুলছিল। ভবনটির কেয়ারটেকার মো. ইছার আলী জানান, সকালে আরিফকে কাজের জন্য নিচ থেকে উপরে উঠতে দেখা যায়। পরে ছাদের কক্ষ থেকে চিৎকার শুনে তারা উপরে গেলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ইছার আলী জানান, আরিফ দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কারো সাথে তেমন কথা বলতেন না। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি জামালপুরের ইসলামপুরে এবং তিনি সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ দিনের ছুটি
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা

আরও পড়ুন

রাজধানীর নির্মাণাধীন ভবনে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানা এলাকার উত্তর নন্দীপাড়া থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদের নামাজের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সিলিং ফ্যানের হুকের সাথে কালো রশি দিয়ে আরিফের মরদেহ ঝুলছিল। ভবনটির কেয়ারটেকার মো. ইছার আলী জানান, সকালে আরিফকে কাজের জন্য নিচ থেকে উপরে উঠতে দেখা যায়। পরে ছাদের কক্ষ থেকে চিৎকার শুনে তারা উপরে গেলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ইছার আলী জানান, আরিফ দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কারো সাথে তেমন কথা বলতেন না। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাড়ি জামালপুরের ইসলামপুরে এবং তিনি সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
সম্পর্কিত খবর
প্রধানমন্ত্রীর বিশেষ উপহার: দুর্গাপূজায় বাড়তি অনুদান ও পাঁচ…
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…