দলীয় শৃঙ্খলা ভঙ্গ: চট্টগ্রামে বিএনপি নেতা আব্দুল গফুরকে বহিষ্কার

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ৫:৫১ এএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: চট্টগ্রামে বিএনপি নেতা আব্দুল গফুরকে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে চট্টগ্রামের চকবাজার থেকে বিএনপি নেতা আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে। গত ৩ আগস্ট সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আব্দুল গফুরের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ আসে। এই অভিযোগগুলোর প্রাথমিক তদন্তে সত্যতা মিললে সংগঠনের স্বার্থে তাকে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকান্ড সহ্য করা হবে না বলেও জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...