কামরাঙ্গীরচরে দেওয়াল ধসে নিহত রাজমিস্ত্রি, লাশ ঢামেক মর্গে
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনের নির্মাণকাজের সময় দেওয়াল ধসে পড়ে মাহবুব হোসেন মারুক (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই সুজন জানান, মাহবুব পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নবীনগরের ২ নম্বর গলির একটি বাসায় কাজ করার সময় হঠাৎ ইটের দেওয়ালটি ভেঙে তার ওপর পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

কামরাঙ্গীরচরে দেওয়াল ধসে নিহত রাজমিস্ত্রি, লাশ ঢামেক মর্গে
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনের নির্মাণকাজের সময় দেওয়াল ধসে পড়ে মাহবুব হোসেন মারুক (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই সুজন জানান, মাহবুব পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নবীনগরের ২ নম্বর গলির একটি বাসায় কাজ করার সময় হঠাৎ ইটের দেওয়ালটি ভেঙে তার ওপর পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…