কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। দীর্ঘসময় পানিতে ভাসার কারণে মরদেহের বিভিন্ন অংশ পচন ধরেছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। এ কারণে আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হচ্ছে, যার ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহটির শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। দীর্ঘসময় পানিতে ভাসার কারণে মরদেহের বিভিন্ন অংশ পচন ধরেছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। এ কারণে আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হচ্ছে, যার ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহটির শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…